সংবাদ শিরোনাম ::
লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১ ১১৬ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে শাওলিন (২৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। মৃত শাওলিন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) কর্মরত ছিলেন।
রবিবার (৬ জুন) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (বন্দর ও ট্রাফিক) মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে একজন এসআই পানিতে পড়ে যায়।
ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।























