সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

সহকর্মীর ভুলে বিদ্যুতের খুঁটিতে লাইনম্যানের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:২০ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কাজ শেষ হওয়ার আগেই সংযোগ দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে ফয়সাল হাওলাদার (৩০) নামে এক লাইনম্যান মারা গেছেন। শনিবার (৫ জুন) ৫টার দিকে বরিশাল নগরীর রূপাতলী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি-১ এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফয়সাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার সিকিম আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী বলেন, পাওয়ার হাউস চত্বরে মই বেয়ে খুঁটিতে ওঠে কাজ করছিলেন লাইনম্যান ফয়সাল। মেরামত শেষ না হতেই বিদ্যুতের লাইনে সংযোগ দিয়ে দেন এক সহকর্মী। এতে ওই লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

সোয়া ৫টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুতের খুঁটিতে তারের সঙ্গে ঝুলে থাকা ফয়সালের মৃতদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সহকর্মীর ভুলে বিদ্যুতের খুঁটিতে লাইনম্যানের মৃত্যু।

আপডেট সময় : ০৪:২০:২০ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১