সংবাদ শিরোনাম ::
সিলেটে সিএনজি অটোরিক্সা চুরির ১০ মুল হোতা গ্রেফতার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে

আবুল কাশেম রুমন,সিলেট: বৃহত্তর সিলেট জুড়ে প্রতিনিত চুরি ও ছিনতাই হচ্ছে সিএনজি অটোরিক্সা। ইতোমধ্যে র্যাব-৯ এ চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, চলচিত বছরের ২১ এপ্রিল সিএনজি অটোরিক্সা চোর চক্রের প্রধান আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে গ্রেফতার করে। এরপর ৩ জন মাধবপুর থেকে চক্রের অন্যতম সদস্য শমসু মিয়াকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুসারে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং বিছিন্ন ভাবে অটোরিক্সা চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করে। এদের কাছ থেকে ৬ টি চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মানিক মিয়া (৩৭), মো. কামরুল মিয়া (২৪), শমসু মিয়া (৪৫), মো. মহিউদ্দিন (২৬), মশিউর রহমান (৪২), দ্বীন ইসলাম হৃদয় (২১), অনুকুল রায় (১৯), মো. মঈন উদ্দিন (২৮), শফিকুল ইসলাম (৩৬), সেলিম আহমেদ মুন্না (৩০)।


























