বাবুগঞ্জে ১০০পিচ ইয়াবা মামলার এজাহারভুক্ত আসামী গ্রেপ্তার।
- আপডেট সময় : ০৪:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১ ১১৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জ থানায় র্যাব-৮ এর দায়েরকৃত ১০০ পিচ ইয়াবা উদ্ধারের মামলায় এজাহার ভুক্ত ২য় আসামী মোঃ বাবু ঘরামী(৩০)কে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৩ জুন) রাতা ১১টার দিকে বাবুগঞ্জ থানার চৌকস অফিসার এএসআই কামালের নেতৃত্বাধীন একটি টিম পূর্ব কেদারপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা হেফাজতে নিয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।
এএসআই কামাল বলেন, ওসি মাহবুবুর রহমান স্যারের নির্দেশে দিনভর চেষ্টা শেষে এজাহার ভুক্ত আসামী বাবু ঘরামী কে রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য গত ৪ মে বাবুগঞ্জে র্যাব এর অভিযানে ১শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১০ টায় বরিশাল র্যাব-৮ এর ডিএডি নূর ইসলাম বাদি হয়ে আটক আলামিন হাওলাদার (২৭) ও পলাতক বাবু ঘরামি(৩০) কে আসামী করে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২।


























