সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

স্ত্রীকে পেটাতে পেটাতে মেরেই ফেলল আ.লীগ নেতা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জামালপুরের মেলান্দহে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তিনি মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের। নিহত তানিয়া মেলান্দহ উপজেলার নয়ানগর গ্রামের হাসান মাহমুদের মেয়ে।

বুধবার (০২ জুন) দুপুরে জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুরের কাজাইকাটা এলাকা এ ঘটনা ঘটে।
নিহতের ভাই সোহাগ মিয়া জানান, প্রায় ১২ বছর আগে প্রেম করে আবু তাহেরকে বিয়ে করে তানিয়া। বিয়ের পর থেকেই আবু তাহের নানা অজুহাতে প্রায়ই মারধর করতো। বুধবার দুপুরে পারিবারিক কলহের এক পর্যায়ে আবু তাহের তার স্ত্রী তানিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। ঘটনাস্থলেই তানিয়া বেগমের মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যু ধামাচাপা দিতে আবু তাহের তার দুই শিশু সন্তানকে তার বাবা-মা কাছে দিয়ে অন্যত্র পাঠিয়ে দেয়।

পরে এলাকার লোকজন, স্বজন ও শ্বশুর বাড়ির লোকজনদের না জানিয়ে বিকেলে মরদেহ দাফনের প্রস্তুতি নেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে মেলান্দহ থানার পুলিশ বিকালে ঘটনাস্থল আসে। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও স্বামী আবু তাহের আটক করে।
নিহত তানিয়ার চাচী জানান, তানিয়ার শরীরে বিভিন্নস্থানে রক্তাক্ত ফুলা জখম রয়েছে। তানিয়াকে হত্যা করে তার স্বামী আবু তাহের তাড়াতাড়ি করে দাফন করতে চেয়েছিল। তিনি ভাতিজি তানিয়া হত্যাকারী স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

আরও পড়ুন: রায়হান হত্যা: এসআই আকবরের জামিন বাতিল
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মায়নুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবার মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে পেটাতে পেটাতে মেরেই ফেলল আ.লীগ নেতা।

আপডেট সময় : ০৫:২৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১