সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

চুয়াডাঙ্গায় বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর থেকে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শাহীন আলম নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে আসাননগর গ্রামের আলামিন সোসাইটি হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহীন আলম ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ভুক্তভোগী ছাত্রে পিতার দায়ের করা মামলায় শাহীন আলমকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার ভোররাতে ১১ বছর বয়সী ওই মাদরাসা ছাত্রকে নিজ ঘরে ডেকে নিয়ে বলাৎকার করেন শিক্ষক শাহীন আলম। সকালে শিশুটি মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের কথা বলে।

শিশুটির পিতা অভিযোগ করেন, বিষয়টি প্রথমে মাদরাসা পরিচালনা কমিটিকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। বরং বিষয়টি ধামাচাপা দিনে নানা টালবাহানা শুরু করেন তারা। পরে বাধ্য হয়ে থানায় মামলা দায়ের করেন তিনি।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী শিশুর পিতা থানায় এসে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার//

আপডেট সময় : ০৮:২৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১