সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হেফাজতের আহ্বায়ক বাবুনগরীর প্রেসসচিব ফারুকী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: হেফাজতে ইসলামের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২১ মে) রাতে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে তাকে আটক করা হয়।

শনিবার (২২ মে) দুপুরে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান সাংবাদিকদের জানান, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হবে।

ফারুকী বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের সব ধরনের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।

তিনি হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যাকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা আরেকটি মামলা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ঢাকার বায়তুল মোকাররমের মুসল্লিদের সঙ্গে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে গুলিতে হাটহাজারীতে চারজন নিহত হন। এতে বিক্ষুব্ধ মাদরাসাছাত্ররা হাটহাজারী থানা, ভূমি অফিস ও ডাকবাংলাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

সহিংসতার ঘটনায় বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় সাড়ে চারহাজার জনকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হেফাজতের আহ্বায়ক বাবুনগরীর প্রেসসচিব ফারুকী গ্রেফতার।

আপডেট সময় : ০৯:২২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১