সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

রোজিনার ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের বদনাম হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা হয়েছে তা দুঃখজনক ও অনভিপ্রেত। গুটি কয়েক কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম হচ্ছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ মন্তব্য করেন।

আন্তর্জাতিক অঙ্গনে রোজিনাকে নিয়ে যে আলোচনা হচ্ছে সেই প্রশ্নের উত্তর পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিন সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, সাংবাদিক রোজিনা ইসলাম যেন ন্যায়বিচার পান সে চেষ্টা অব্যাহত থাকবে। আর এ বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে।

তথ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হবে। তবে, রোজিনা ইসলামেরও ভুল হতে পারে। বিষয়টি আবেগের সঙ্গে না দেখে বাস্তবতার প্রেক্ষিতে দেখতে হবে। কেউই ভুলের ঊর্ধ্বে নয়।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে সময়নিউজকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্তের স্বার্থে যা যা করা দরকার, তার সবই করা হবে।

মামলা তদন্ত করতে কোনো চাপ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা তদন্ত করতে কোনো জায়গা থেকে কোনো চাপ নেই।

এদিকে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি শুরু হয়েছে। তবে আদালতে হাজির না করে শুনানি কার্যক্রম ভার্চুয়ালি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোজিনার ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের বদনাম হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী//

আপডেট সময় : ০৮:২১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১