সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

সিলেট নগরীর পাঠানটুলায় চীনা নাগরিক খুন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট নগরীর পাঠানটুলায় নিজ দেশের নাগরিককের ছুরিকাঘাতে উই ওয়েল টাও (৪০) নামের এক চীনা নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে নিবাস-বি-১১-৯নং বাসায় এ ঘটনাটি ঘটে। তিনিসহ ১২ চিনা নাগরিক ওই বাসায় থাকতেন, তারা কুমারগাঁওস্থ বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পাঠানটুলার ওই বাসায় থেকে তারা কুমারগাঁওস্থ বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে সবাই কাজে চলে যান। এরপর ৫ম তলার ৭নং ফ্লাটে মারামারির শব্দ শুনতে পান অন্যরা। একপর্যায়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এছাড়াও শো নামের অন্য চায়না নাগরিকের শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে আটক করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ফ্লাট থেকে ২টি ছোরা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট নগরীর পাঠানটুলায় চীনা নাগরিক খুন।

আপডেট সময় : ০৯:২৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১