সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী বর্বরতার প্রতিবাদে বানারীপাড়ার মুবিনের নেতৃত্বে স্পেনে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী ববর্রতা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশের বরিশালের বানারীপাড়ার সন্তান আব্দুল্লাহ্ আল মুবিনের নেতৃত্বে স্পেনে পদযাত্রা,বিক্ষোভ সমাবেশ ও ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। ১৫ মে শনিবার স্পেনের সময় অনুযায়ী দুপুর ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত এ প্রতিবাদ কর্মসূচি পালণ করা হয়। এসময় ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে স্পেনের রাজপথ উত্তাল হয়ে ওঠে। স্পেনের রাজধানী মাদ্রিদের আতোচা থেকে শুরু হয়ে পদযাত্রাটি সোলের জিরো পয়েন্টে গিয়ে বিক্ষাভ সমাবেশ ও ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগের মধ্যদিয়ে আড়াই ঘন্টা ব্যাপী এ প্রতিবাদ কর্মসুচি শেষ হয়। আলজাজিরা টেলিভিশন চ্যানেল পুরো প্রতিবাদ কর্মসুচি লাইভ দেখায়। সেখানে নেতৃত্বের অগ্রভাগে থাকা বাংলাদেশের আব্দুল্লাহ্ আল মুবিনের সাহসী এ প্রতিবাদের ভূয়সী প্রশংসা করা হয়। মুবিন বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২ নং ওয়ার্ডের মাসুম বিল্লাহর জ্যেষ্ঠ সন্তান। সে বাবা-মা ও ছোট ভাইসহ স্পেন প্রবাসী। সে স্পেনে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে মুবিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে তার বাবা মাসুম বিল্লাহও অংশ নেন। এ প্রতিবাদ কর্মসুচিতে বাংলাদেশ,মরক্কো,স্প্যানিশ, ফিলিস্তিন ও সৌ দি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কয়েক হাজার প্রবাসী অংশ নেন। প্রতিবাদ সমাবেশ শেষে তারা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের এ আগ্রাসন, বর্বরতা ও নৃশংসতা বন্ধে ভূমিকা নিতে স্পেন সরকারের কাছে স্মারকলিপির মাধ্যমে দাবি জানান। এদিকে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ গর্বিত বানারীপাড়াবাসী মানবতার পক্ষে ও আগ্রাসনের বিরুদ্ধে আব্দুল্লাহ আল মুবিনের এ বীরত্বপূর্ণ ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী বর্বরতার প্রতিবাদে বানারীপাড়ার মুবিনের নেতৃত্বে স্পেনে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ।

আপডেট সময় : ০৫:১৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১