সংবাদ শিরোনাম ::
বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১ ১০১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল নগরীতে করোনায় ক্ষতিগ্রস্থ রিক্সা, ভ্যান, ট্রাক ও সাধারণ শ্রমিকসহ বিভিন্ন পেশার ৩ শতাধিক দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার। মঙ্গলবার দুপুরে নগরীর পশ্চিম কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত আয়োজনে আর্থিক অনুদান তুলে দেন সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার।
এ সময় মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা শ্রমিকদল নেতা আ. রব হাওলাদার, জেলা শ্রমিক দলের সহসাধারন সম্পাদক মো. সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় মজিবর রহমান সরোয়ার করোনা সুরক্ষায় সবাইকে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।


























