সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

চুয়াডাঙ্গায় ২১ বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে “ঈদ উপহার সামগ্রী” প্রদান পূর্বক এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সুপার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ একের পর এক জনবান্ধব পুলিশিং-এ নজির স্থাপন করে চলেছেন। চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত ২১ বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে “ঈদ উপহার সামগ্রী” প্রদান পূর্বক এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করলেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রে যখন রক্ত পিপাষু পাক হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙ্গালীর উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই রাতে বাঙ্গালী জাতির মুক্তির দিশারী রুপে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন এই বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ। ফলে পুলিশ মুক্তিযোদ্ধাগণ শুধু বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তানই নয়, তাঁরা বাংলাদেশ পুলিশের গৌরোজ্জ্বল সদস্য। এই বিষয়টি মনে প্রাণে ধারণ ও লালন করেন চুয়াডাঙ্গা জেলার বর্তমান পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। যার প্রেক্ষিতে তিনি করোনা ভাইরাস উপেক্ষা করে “ঈদ-উল-ফিতর/২০২১” উপলক্ষে বাংলাদেশ পুলিশের বীর সদস্য ও তার পরিবারবর্গকে সম্মানিত করার বিষয়টি উপলব্ধি করেন। ফলে অদ্য ১০.০৫.২০২১ খ্রিঃ চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত ২১ বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে “ঈদ উপহার সামগ্রী” হিসেবে পাঞ্জাবী-পায়জামা, পোলাও চাল, সয়াবিন তেল, মশুর ডাল, প্যাকেট লাচ্ছা সেমাই, উন্নত মানের কুলসুন সেমাই, চিনি, নারিকেল, মিল্ক পাউডার (গুড়া দুধ), ডালডা, গরম মশলা, কিচমিচ, বাদাম প্রদান করেন।

এসময় এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা বলেন, “আমি উপলব্ধি করি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ অনেক সম্মানিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তিদের সম্মান দেওয়া উচিৎ। ফলে আমার আত্মউপলব্ধি থেকে সাধ্যমত তাঁদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি মাত্র। এটি আমার ভাল লাগা ক্ষুদ্র প্রয়াস ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ২১ বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে “ঈদ উপহার সামগ্রী” প্রদান পূর্বক এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সুপার।

আপডেট সময় : ০৩:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১