সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

বরিশালে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা গেটে বৃহস্পতিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বৃহস্পতিবার তারাবি নামাজের সময় নিজাম বেপারীর পুত্র রবিউল বেপারীর সাথে আজিজ দেওয়ানের পুত্র আরমানের দুষ্টামিকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে রাত ৯টার দিকে আরমানের লোকজন গৌরনদী হাইওয়ে থানা গেটের সম্মুখে রবিউলকে গালমন্দ করে। রবিউলের বড় চাচা টরকী বন্দরের ব্যবসায়ী আঃ মন্নান বেপারী এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে আরমানের পরিবারের লোকজন অর্তকিত হামলা চালিয়ে মন্নান বেপারী, তার স্ত্রী শাহানারা বেগম, পুত্র হাসান ইমাম, আরিফ বেপারী ও ছোট ভাই নিজাম বেপারীকে থারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আঃ মন্নান বাদি হয়ে ১০ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় শুক্রবার সকালে মামলা দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫।

আপডেট সময় : ১১:৩৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১