সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জুমাতুল বিদা পালিত হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে এবং ইহকাল ও পরকালের মুক্তি কামনায় জুমাতুল বিদা পালিত হয়েছে। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে প্রতিবছর পালন করেন মুসলমানরা। রমজান মাসজুড়ে রোজা রাখা আর ইবাদত-বন্দেগির অংশ হিসেবে এদিন নাজাত প্রার্থনা করেন সবাই। কোভিড-১৯ এর সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রেখে ধর্মপ্রাণ মুসলমানরা রমজানের শেষ জুমায় শামিল হন। গতকাল শুক্রবার (৭ই মে) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু জামে মসজিদে জুমার নামাজ শেষে বাবুগঞ্জসহ গোটা দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি, কল্যাণ ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত করেন মসজিদের ইমাম মোঃ গোলাম মোস্তফা। এছাড়াও বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ থানা জামে মসজিদ, বাবুগঞ্জ বাজার জামে মসজিদ, পাঁচরাস্তা জামে মসজিদ, রহমতপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামী চিন্তাবিদদের মতে, রমজান মাসের সর্বোত্তম বা উৎকৃষ্ট দিবস হলো জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবার অথবা শেষ জুমাবারের দিন জুমাতুল বিদা হিসেবে মুসলিম বিশ্বে পরিচিত। এ মাসের শেষ জুমার দিন পালিত হয় আল কুদস দিবস। তাই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জুমাতুল বিদা পালিত হয়েছে।

আপডেট সময় : ১১:০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১