সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার চিকিৎসার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ নয় : আইনমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১ ১০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য করা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। তিনি বলেন, আবেদনপত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এর আগে আজ দুপুরে আইনমন্ত্রী গনমাধ্যমকে জানান, খালেদা জিয়ার পরিবারের আবেদনসংক্রান্ত ফাইলটি গতকাল বুধবার রাত ১১টায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে এসেছে।
এখন যথাযথ প্রক্রিয়া শেষ করে সেটি তার (মন্ত্রী) কাছে আসবে। তারপর সেটি দেখে এ বিষয়ে মতামত দেবেন।


























