সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

রিকশাচালককে মারধরের ভিডিও ভাইরাল, সেই প্রভাবশালী গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: সামাজিক যোগাযোগমাধ্যমে এক রিকশাচালককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর মারধরকারী স্থানীয় প্রভাবশালী ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ মে) ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তাকে আটক করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত লোকটির নাম সুলতান আহমেদ। তিনি সেই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

ভিডিওটি কে বা কারা সর্বপ্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তা জানা না গেলেও একাধিক ফেসবুক আইডি থেকে পোস্ট করার পর তা নিয়ে আলোচনা শুরু হয় ফেসবুকে।

ফেসবুকে ভিডিওটির নিচে নানাবিধ কমেন্ট করেন। যেখানে ফুটে উঠেছে সামাজিক শ্রেণীবিদ্বেষের প্রতি চরম ক্ষোভ। পলাশ মাহমুদ নামে একজন ফেসবুকে ভিডিওটি পোস্ট করে লিখেন- ‘লোকটি কি বেঁচে আছেন? রোজার মধ্যে এ কেমন নির্মমতা? গরিবের ওপর ধনীর ক্ষমতা দেখানো, দুর্বলের ওপর সবলের অত্যাচার; এভাবে কতদিন চলবে?’

কাজী শামীম হাসান নামে একজন লিখেন, ‘সবাই ভাবতেছিল লোকটা স্থানীয় নেতা। প্রতিবাদ করে আবার কোন বিপদে পড়ে। মানুষ প্রতিবাদ করতে ভয় পায় এখন, কারণ, খুব বড় ধরনের কিছু না হলে প্রতিবাদকারীর ই বিপদ হয়। এর কারণ, আইনের শাসনের অভাব।’

এমডি নাজমুল মিয়া লিখেন, ‘পুলিশ ভাইদের কে অনুরোধ করিতেছি যে, এই গরিবের ঘায়ে হাত তুলেছে, তাদেরকে, আইনের আওতায় আনা হোক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিকশাচালককে মারধরের ভিডিও ভাইরাল, সেই প্রভাবশালী গ্রেপ্তার।

আপডেট সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১