সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

বরিশালে ভগ্নিপতির ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা, মামলা থেকে বাঁচতে স্ত্রীকে তালাক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের মুলাদী উপজেলায় ভগ্নিপতির ধর্ষণে স্কুলপড়ুয়া শ্যালিকা অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাজিরচর ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণ মামলা থেকে বাঁচতে স্ত্রীকে তালাক দেওয়ার ৪ দিনের মাথায় নাবালিকা শ্যালিকাকে বিয়ে করেছেন ওই লম্পট। তবে স্ত্রীকে তালাক দেওয়ার আগেই শ্যালিকাকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ এবং প্যাদারহাট এলাকায় ভাড়া বাসায় শ্যালিকাকে স্ত্রী পরিচয় দিয়ে ঘর সংসার করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে আপন দুই বোনকে নিয়ে সংসার করায় স্থানীয়রা তাকে সমাজচ্যুত করার উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস আগে ওই যুবকের সঙ্গে পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার এক মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুন্দরী শ্যালিকার ওপর ওই যুবকের কুনজর পড়ে।

ওই যুবকের স্ত্রী সাংবাদিকদের জানান, বিয়ের কয়েক দিন পর থেকেই তার স্বামী নাবালিকা বোনের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বিভিন্ন সময় তাকে নিয়ে আত্মগোপন করে থাকত। কয়েক মাস আগে প্যাদারহাট এলাকায় তার বোনকে নিয়ে ভাড়া বাসায় থাকার বিষয়টি জানতে পেরে স্বামীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বিবাদ সৃষ্টি হয়।

ওই যুবক জানান, প্রথম স্ত্রীকে নিয়ে আট মাসের মতো সংসার করেছি। কয়েক দিন আগে তাকে তালাক দিয়ে তার ছোটবোনকে বিয়ে করেছি।

কাজিরচর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজি নূর শরীফ সাংবাদিকদের জানান, ওই যুবক গত ২৫ এপ্রিল প্রথম স্ত্রীকে খোলাতালাক প্রদান করেছেন এবং ২৯ এপ্রিল তারই ছোটবোনকে বিয়ে করেছেন।

কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান মন্টু বিশ্বাস সাংবাদিকদের জানান, বড়বোনের খোলাতালাক রেজিস্ট্রি করার ৪ দিনের মাথায় নাবালিকা ছোটবোনকে বিয়ে করা যুক্তিসঙ্গত নয়। বিষয়টি নিকাহ রেজিস্ট্রারের কাছে জানতে চাওয়া হবে।

মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান সাংবাদিকদের জানান, নাবালিকা স্কুলছাত্রীকে বিয়ে করার বিষয়টি খতিয়ে দেখা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ভগ্নিপতির ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা, মামলা থেকে বাঁচতে স্ত্রীকে তালাক।

আপডেট সময় : ০৫:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১