সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

শপিংমলে চুরির সময় যুবলীগ নেতার স্ত্রী ধরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
লকডাউনের মধ্যে নোয়াখালীতে শপিংমলে চুরি করতে গিয়ে নগদ টাকাসহ হাতেনাতে ধরা পড়েছেন খুরশিদা রহমান (৩৩) নামে এক নারী।

তার কাছ থেকে চুরি করা নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত টাকাসহ তাকে নোয়াখালী সুধারাম থানায় সোপর্দ করা হয়।

আটক খুরশিদা সোনাপুরের মতিপুর গ্রামের মাওলানা গোলাম রহমানের বাড়ির মাহবুবুর রহমান বাবুর স্ত্রী। বাবু নোয়াখালী জেলা যুবলীগের সদস্য।

শনিবার (১ মে) দুপুরে নোয়াখালী সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তাদের তিন নারীকে চোর হিসেবে শনাক্ত করা হয়। বাকি দুইজন পালিয়ে গেছেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির কার্যকরী পরিষদের সদস্য আবু সাঈদ।

তিনি বলেন, আটককৃত নারী বিভিন্ন জনের মানিব্যাগ ও পকেট থেকে টাকা চুরি করেছেন। নগদ ৩৮ হাজার টাকাসহ তাকে থানায় সোপর্দ করে তিনি নিজেই বাদী হয়ে মামলার এজাহার দাখিল করেছেন।

আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।

তিনি বলেন, আটক ওই নারীকে রোববার টাকাসহ আদালতে পাঠানো হবে। বাকিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শপিংমলে চুরির সময় যুবলীগ নেতার স্ত্রী ধরা।

আপডেট সময় : ০৪:৩৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১