মেয়র তাপসের সঙ্গে সাক্ষাৎ ইরফান সেলিমের।
- আপডেট সময় : ০৪:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ ১২৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ডিএসসিসির নগরভবনে মেয়র কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তিনি।
গত বছরের ২৭ অক্টোবর নৈতিক স্খলনজনিত অপরাধ ও অসাধারণের অসদাচরণের অভিযোগে ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের পদ থেকে ইরফানকে সাময়িক বরখাস্ত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।
ডিএসসিসির মেয়র দফতর সূত্র জানিয়েছে, জামিনে মুক্তি পাওয়ার পর আজ দুপুরে ইরফান সেলিম নগর ভবনে যান। এ সময় তার সঙ্গে ঢাকা-৭ আসনের এমপি হাজী মো. সেলিম এবং ইরফানের স্ত্রী উপস্থিত ছিলেন।
নগরভবনে আসার আগে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ইরফান সেলিম।
এর আগে বুধবার (২৮ এপ্রিল) জামিনে মুক্তি পান তিনি।


























