সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

যৌন উত্তেজক সিরাপসহ যুবলীগের দুই নেতা আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
পাবনা শহরের পৌর এলাকার শালগাড়িয়া থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- ছোট শালগাড়িয়া এলাকার মৃত আকু শেখের ছেলে আজমল (৩৫) ও মৃত আফজাল হোসেনের ছেলে রাজ আহমেদ রনি (৪০)। দু’জনই পাবনা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য।
পাবনার পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ বুধবার (২৮ এপ্রিল) দিনগত রাতে ছোট শালগাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় আজমলকে আটকের পর তল্লাশি করে তার কোমরে লুকিয়ে রাখা লাইসেন্সবিহীন একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে। আজমলের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, আজমল চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে।
এদিকে, ছোট শালগাড়িয়া এলাকায় এ অভিযান চালানোর সময় একটি কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ, মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ও ৫ বোতল স্পিরিটসহ রনি নামে একজনকেও আটক করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান আরও বলেন, পাবনায় অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কারও ব্যক্তি পরিচয় পুলিশের দেখার বিষয় নয়। অপরাধী হলে তাকে আইনের আওতায় আসতেই হবে।
তবে, কোনো অপরাধীর ব্যক্তিগত অপরাধের দায় যুবলীগ নেবে না বলে মন্তব্য করেছেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি।
তিনি বলেন, আটক হওয়া ব্যক্তিদের বিষয়ে জেনেছি। বিষয়টি কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে জানানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌন উত্তেজক সিরাপসহ যুবলীগের দুই নেতা আটক।

আপডেট সময় : ১০:৩৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১