সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে ঘুষ গ্রহণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীনুর আলম সুমনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

নানা অনিয়ম, দুর্নীতির দায়ে ডা. শাহীনুর আলমকে দাউদকান্দি থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদফতরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।
বিভিন্ন সূত্রে জানা যায়, ডা. শাহীনুর আলম সুমন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকেই অনিয়ম শুরু করেন। তিনি রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে কমিশন গ্রহণ, চিকিৎসাপত্রে নির্দিষ্ট ওষুধ লিখতে বাধ্য করা, পল্লী চিকিৎসকদের চেম্বার পরিদর্শনের নামে হয়রানি, হাসপাতালে বহির্বিভাগ ও আন্তঃবিভাগের অধিকাংশ পরীক্ষা তার নির্দেশিত ডায়াগনস্টিক সেন্টারে করানোর মতো অভিযোগ রয়েছে এই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে।

গত সপ্তাহে এই ধরনের অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে তার ঘুষ গ্রহণের একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয় ডা. শাহীনুর আলমকে তুমুল সমালোচনা।

আরও জানা যায়, এর আগে ডা. শাহীনুর আলম সুমন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার থাকাকালীন সময়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে স্ট্যান্ড রিলিজ হয়েছিলেন।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, সোমবার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক আদেশে তাকে স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি।

আপডেট সময় : ০৮:০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১