সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোল্লা আজিজুল বরিশাল ব্যুরোঃ
বরিশাল সদর উপজেলা নির্বাচনের মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন বলেছেন, আমি ভদ্র কিন্তু ভিতু নই। প্রধানমন্ত্রীর এবং নির্বাচন কমিশনার যেখানে স্পষ্ট বলেছেন এবারের নির্বাচন হবে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ সেখানে আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার লক্ষে বেসামাল হয়ে আমার কর্মীদের উপর হামলা করা হচ্ছে। কিন্তু আমার প্রতিদ্বন্ধি আনারস প্রতীকের প্রার্থী ও তার সমর্থক যারা এগুলো করছে তাদের আমি স্পষ্ট বলতে চাই যে অন্যায় দেখে চুপ করে থাকার মানুষ আমি নই।

বৃহস্পতিবার বিকেলে চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসএম জাকির বলেন, আপনারা যারা মাঠে নেমে নির্বাচনের জন্য কাজ করছেন আমি নির্বাচিত হতে পারলে তাদের ইজ্জত-সম্মান রাখবো, ইনশাআল্লাহ্। কারণ আমি নির্বাচিত হলে আপনাদের কেউ বলতে পারবে না যে চেয়ারম্যানকে কেউ পাশে পায় না, চেয়ারম্যান কোন কাজ করে না। আপনাদের ইজ্জতহানি হয় এমন কাজ আমি করবোনা। শুধু আপনাদেরই নয়, বরিশাল সদর উপজেলাবাসীর ইজ্জতহানী হয় এমন কোন কাজ আমি করবো না।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে কোনো দলীয় প্রতীক না থাকায় আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। আপনারা কারোর কথায় বা প্রলোভনে পড়বেন না। আপনারা নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিবেন। এবারের নির্বাচনে কোনো প্রার্থী পেশী শক্তি প্রয়োগ করতে পারবেনা। সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকেও ব্যাপক জোরালো ভূমিকা রয়েছে। আগামী ৮ মে আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী পাঁচ (০৫) বছরের জন্য আপনাদের ভাগ্য নির্ধারণ করবেন বলে আমি আশা করি।

অন্যদিকে বিকেলে চাঁদপুরা ইউনিয়নের মৌলভিরহাট বাজারে একটি উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

এছাড়া মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন

আপডেট সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪