সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গায় র‌্যাবের হাতে গাঁজাসহ মাদককারবারি এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন

চুয়াডাঙ্গায় পৃথক অভিযান পরিচালনা করে গাঁজাসহ মাদককারবারি এবং ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের হাজীপাড়ার মৃত মনছের আলীর ছেলে মোঃ মানিক হোসেন @ নুর ইসলাম (৫৮) এবং গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মাছুদুর রহমান ঝিনাইদহের বাঘাযতিন সড়ক এলাকার মিমি ষ্টোরের স্বত্বাধিকারী এবং আরাপপুর এলাকার মোঃ আবু বকর মিয়ার ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক টিম সোমবার (২৬শে এপ্রিল) বেলা ২টার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ঝিনাইদহ জেলার এসসি-৫০৬/১৫ ঝি. সিআর-২৩১/১৫ এর ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলো। এছাড়া রবিবার (২৫শে এপ্রিল) বিকাল ৫টার সময় একই উপজেলার জয়রামপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ মানিক হোসেন @ নুর ইসলাম নামের এক মাদককারবারিকে গ্রেফতার করে ঝিনাইদহ ক্যাম্পের র‌্যাব। এ সময় তার দখল হতে উদ্ধার করা হয় ১ কেজি মাদকদ্রব্য গাঁজা। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়। সোমবার পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় র‌্যাবের হাতে গাঁজাসহ মাদককারবারি এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

আপডেট সময় : ০২:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১