সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

মেহেন্দিগঞ্জের সরকারি ৫০ টন চাল বাবুগঞ্জে জব্দ, আটক-১।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ৫৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদের রফিয়াদি এলাকায় ৫০ মেট্রিক টন (৫০কেজি ওজনের ১ হাজার বস্তা) চালসহ একটি ট্রলার স্থানীয় জনতা আটক করেছে।
শনিবার বেলা ২টার দিকে আড়িয়াল খাঁ নদের মীরগঞ্জ ফেরীঘাটের সংলগ্ন এলাকা থেকে ওই ট্রলারটি আটক করা হয়। সরকারি সিল দেওয়া বস্তাভর্তি ওই চাল পাঁচার করা হচ্ছিল বলে স্থানীয়রা জানান। এসময় ট্রলার চালক আব্দুস সাত্তারকে আটক করা হলেও তার তিন সহযোগী পালিয়ে গেছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়রা ট্রলারটি আটকের খবর পেয়ে তিনিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছান। তারা ট্রলার চালক আব্দুস সাত্তারকে জিজ্ঞাসাবাদ করে ওই চাল কোথা থেকে কোথায় নেওয়া হচ্ছিল এবং পাঁচারের নেপথ্যে কারা তা নিশ্চিত হওয়ার চেস্টা করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলার চালক আব্দুস সাত্তার জানিয়েছেন, মেহেন্দিগঞ্জ উপজেলা খাদ্য গুদাম থেকে ১ হাজার বস্তা চাল তার ট্রলারে তুলে দেওয়া হয়েছে মুলাদী উপজেলায় পৌছে দেয়ার জন্য। মেহেন্দিঞ্জের পাতারহাট বন্দরের জনৈক জয়নাল মাঝি মেহেন্দিগঞ্জ খাদ্যগুদামের জাহাজ থেকে ১হাজার বস্তা চাল তার ট্রলারে তুলে দিয়েছে। জয়নাল মাঝি মেহেন্দিগঞ্জ সরকারি খাদ্য গুদামের চাল ক্রয়-বিক্রয় চক্রের একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেহেন্দিগঞ্জের সরকারি ৫০ টন চাল বাবুগঞ্জে জব্দ, আটক-১।

আপডেট সময় : ০১:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১