সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

পল্লবীতে খুন হওয়া নারী আ. লীগের কেন্দ্রীয় নেতা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পারিবারিক কলহের জেরে রাজধানীর মিরপুর পল্লবীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে খুন হওয়া উমামা বেগম (৪৫) পরিচয় মিলেছে। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।

শনিবার (২৪ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. ওমর আলীকে (৫২) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানার ডিউটি অফিসার আকলিমা খাতুন।
দুটি সন্তান নিয়ে ২০/২১ বছরের সংসার উমামা বেগম কনকের। তবে বেশ কিছুদিন ধরেই স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না তার। আর এর জের ধরেই শুক্রবার (২৩ এপ্রিল) রাত বারোটার দিকে স্বামীর হাতে মারাত্মকভাবে জখম হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভেঙে পড়েছেন স্বজনরা। সুষ্ঠু বিচার দাবি করেন তারা। স্বজনরা বলেন, এরকম একটা ঘটনা ঘটবে আমরা কখনও কল্পনাও করিনি। আমাদের এলাকায় কখনো এরকম ঘটনা আগে ঘটেনি। আমরা চাই এ ঘটনার সুষ্টু বিচার হোক।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ এপ্রিল) আনুমানিক রাত ১১.৩০ মিনিট থেকে ১২ টার ভেতরে। ওই দম্পতি মিরপুর ডিওএইচএস-এ বসবাস করত। গৃহবধূর স্বামী অনেকদিন ধরেই প্রবাসে ছিল। করোনাকালে কিছু না করার কারণেই তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়, সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
পুলিশ আরও জানায়, বাকবিতণ্ডার এক পর্যায়ে ওমর আলী গৃহবধূকে অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ শনিবার (২৪ এপ্রিল) ভোরে মারা যায়।
তদন্তের মাধ্যমে হত্যার আসল কারণ খুঁজে বের করা হবে বলে জানায় পুলিশ। পুলিশ বলেন, ইতোমধ্যে আমরা আলামত সংগ্রহ করেছি। তার স্বামীকেও আমরা গ্রেফতার করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পল্লবীতে খুন হওয়া নারী আ. লীগের কেন্দ্রীয় নেতা।

আপডেট সময় : ০৯:১৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১