সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

হেফাজতের যুগ্ম-মহাসচিব খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সময় হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়।

এর আগে বুধবার (২১ এপ্রিল) বিকেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই দিন বিকেলে হেফাজত নেতা ও খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসাইনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে পল্টন থানায় ২০১৩ সালের নাশকতার মামলা ছিল।

সম্প্রতি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হেফাজতের যুগ্ম-মহাসচিব খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী গ্রেফতার।

আপডেট সময় : ০৫:০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১