সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বানারীপাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব স্যালাইন সংকটে চিকিৎসাসেবা ব্যহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ করোনা মহামারির মাঝেই বরিশালের বানারীপাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত কয়েকদিনে বানারীপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৬৫ জন রোগী ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন।এক সাথে এতো রোগী ভর্তি হওয়ায় শয্যা সংকটের কারণে হাসপাতালের বারান্দায় ও একই বেডে রেখে অনেককে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড গরমের কারনে শরীরের পানি শূন্যতায় ডায়রিয়া প্রকোপ বেড়েছে। এছাড়া বর্তমান সময়ে অপরিপক্ক তরমুজ ও বাঙ্গি খেয়ে অনেকেই অসুস্থ হচ্ছেন। অনেক রোজাদারও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশী। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এসএম কবির হাসান বলেন করোনার প্রভাবেও ডায়রিয়া হতে পারে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে অনাবৃষ্টি ও তীব্র দাপদাহের কারণে শরীরে পানি স্বল্পতা ও ঠিকমত খাবার হজম না হওয়ায় মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এদিকে সরকারি ও বেসরকারি ভাবে ডায়রিয়ার স্যালাইনের সাপ্লাই না থাকায় চিকিৎসা সেবা দিতে তারা হিমশিম খাচ্ছেন বলেও জানান তিনি। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব স্যালাইন সংকটে চিকিৎসাসেবা ব্যহত।

আপডেট সময় : ০৩:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১