সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

হেফাজতের প্রতি দুর্বলতা দেখানোর সুযোগ নেই: নানক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে, বায়তুল মোকাররমে প্রাঙ্গণ রক্তাক্ত করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে, তাদের প্রতি দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই।
মঙ্গলবার করোনা মোকাবিলায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ফ্রি অক্সিজেন সেবা সার্ভিস প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, যারা ধর্মের নাম ব্যবহার করে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিপদে নিতে চায় তারা মতলববাজ। তাদের বরদাশত করা হবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের মতলবাজদের প্রতিহত করতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এজন্য বিএনপির কোনো আন্দোলন সংগ্রামে এদেশের মানুষ সাড়া দেয় না।

নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের অগাধ আস্থা রয়েছে। আমরা দেখেছি, পূর্বের লকডাউনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন, ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। করোনার দুর্যোগে দেশের জনস্বার্থে কাজ করতে গিয়ে দলের অনেক নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরা জনগণের পাশে রয়েছে এবং থাকবে।

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ম রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ও কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, সদস্য জাহাঙ্গীর হোসেন বাবরসহ স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হেফাজতের প্রতি দুর্বলতা দেখানোর সুযোগ নেই: নানক।

আপডেট সময় : ১২:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১