চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ১ কেজি হেরোইন সহ যুবক আটক।
- আপডেট সময় : ০৬:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১ ১০০ বার পড়া হয়েছে

সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ কেজি ২০ গ্রাম হেরোইনসহ মোঃ শরিফুল ইসলাম (২৫) নামে যুবককে আটক করেছে। আজ রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় এ অভিযান চালায় রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের র্যাব-৫ সদস্যরা।
আটককৃত শরিফুল ইসলাম হচ্ছে জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ার মোঃ আব্দুর রহিমের ছেলে। আজ রাত ৯টায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল আজ রোববার বিকেল ৩টার দিকে জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরার টংপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ শরিফুল ইসলামকে আটক করে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


























