সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত যান, কে শোনে কার কথা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে সড়কে ব্যাপক হারে বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। রাজধানীর অনেক সড়কেই দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। সিএনজিচালিত অটোরিকশা চললেও চোখে পড়েনি কোনো গণপরিবহন। কারও কারও অভিযোগ, জরুরি প্রয়োজন দেখানোর পরও পুলিশ ফিরিয়ে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সড়কে বের হওয়া প্রায় ৩০ শতাংশ মানুষেরই জরুরি কাজ নেই।

সারি সারি গাড়ির দীর্ঘ লাইন। সামনে যানজট থাকায় গাড়ি এগোচ্ছে খুবই ধীর গতিতে। সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরা-বনানী সড়কের চিত্রে দেখা গেছে কীভাবে চলছে লকডাউন। সড়কে হাজার হাজার গাড়ির উপস্থিতি দেখে কে বলবে জনসাধারণকে ঘরে রাখতে দেশে সর্বাত্মক লকডাউন চলছে! একই অবস্থা দেখা গেছে নগরীর বড় মোড়গুলোতেও। গাড়ির চাপ সামলাতে লকডাউনের মধ্যেই সিগনালগুলোতে দেখা গেছে ট্রাফিক পুলিশের তৎপরতাও।
জনসাধারণের অযাচিত ঘোরাফেরা বন্ধ করতে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যদিও অনেকে দাবি করেছেন, জরুরি কাজে বেরিয়েও তাদের জরিমানার সম্মুখীন হতে হয়েছে। কেউ কেউ আবার বের হয়েছেন কাজ ছাড়াও।

বনানীর চেয়ারম্যানবাড়ি রাস্তার সামনে দায়িত্বরত সার্জেন্ট মো. মোশাররফ বলেন, কিছু মানুষ আছেন যারা সামান্য কাজ নিয়ে বের হচ্ছেন, যে কাজগুলো এখন না করলেও চলে। সেই সব মানুষকে ফেরানো হচ্ছে। সবাইকে যাওয়ার অনুমতি দিলে আবার ভিড় বেড়ে যাবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, প্রায় ৩০ শতাংশ মানুষ বের হয়েছেন কাজ ছাড়া। আর বাকিরা মুভমেন্ট পাস বা জরুরি কাজের জন্য রাস্তায় বের হয়েছেন।
চলমান সর্বাত্মক লকডাউন চলবে আরও তিন দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত যান, কে শোনে কার কথা।

আপডেট সময় : ০৯:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১