সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

মাদারীপুরে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ, অচেতন অবস্থায় উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মাদারীপুরে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের নামে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্বজনরা জানায়, শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির উঠানে বের হয় মাদারীপুর সদরের কালিকাপুরের ষষ্ঠ শ্রেণির ওই মাদ্রাসাছাত্রী। ওত পেতে থাকা একই গ্রামের জাকির মোড়ল, বাদল মাতুব্বরসহ ৪ জন মুখ চেপে ধরে ওই শিক্ষার্থীকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে জাকিরসহ তার সহযোগীরা ওই শিক্ষার্থীকে গণধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনার ৪ ঘণ্টা পর অচেতন অবস্থায় বাগান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ভর্তি করে জেলা সদর হাসপাতালে।
এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। প্রাথমিক পর্যায়ে গুরুতর হলেও বর্তমানে মাদ্রাসাছাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে উল্লেখ করে এখনো চিকিৎসা চলছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ। এদিকে ধর্ষণের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপুরে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ, অচেতন অবস্থায় উদ্ধার।

আপডেট সময় : ০৯:৩৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১