সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

বাবুগঞ্জে গৃহবধুর লাশ হাসপাতালে রেখে পালাল স্বামী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ সীমান্তবর্তী বিল্লবাড়ী গ্রামে এক গৃহবধূকে হত্যার পর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েও কাউকে পায়নি। গৃহবধূও নাম মোসাঃ সুমী আক্তার(৩০)। শনিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। সুমী আক্তারের মা মোসাঃ রিনা বেগম জানিয়েছেন ১৫/১৬ বছর পূর্বে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের মৃত্যু মোয়াজ্জেম হোসেন ফটর আলীর মেয়ে সুমী আক্তারকে বাবুগঞ্জ সীমান্তবর্তী কাশিপুর বিল্লবাড়ি গ্রামের আয়নাল গাজীর ছেলে মোঃ নয়ন গাজীর সঙ্গে বিয়ে হয়। তাদের বর্তমানে ১০ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী মোঃ নয়র গাজী ও তার বাবা মা সহ পরিবারের সবাই সুমীর ওপর নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছিল। শুক্রবার দুপুরেও সুমীর সাথে শ্বশুড় শাশুড়ি,স্বামীর সঙ্গে ঝগড়া হয়। রাত ৯টার সময় ঘরের মধ্যে থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে তার বাবার বাড়িতে খবর দেয় শ্বশুড়বাড়ির লোকজন। এদিকে লম্ফট স্বামী মোঃ নয়ন গাজী তার লাশ বরিশাল শেবা-চিম হাসপাতালে রেখে পালিয়ে যায়। নিহতের মা রিনা বেগম আরো জানান রাতে তাকে নির্যাতনের পর হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারনা চালিয়েছে শ্বশুড়বাড়ির লোকজন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিমানবন্দর থানা ওসি কমলেস চন্দ্র জানান,সুমী আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের পর আসল রহস্য জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। শনিবার সকালে ওই বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সুমীর আক্তাররের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে গৃহবধুর লাশ হাসপাতালে রেখে পালাল স্বামী।

আপডেট সময় : ১২:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১