সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে করোনায় সংবাদকর্মীর মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে ওই হাসপাতালেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
একাত্তর টিভির প্রযোজক মাজহারুল মাসুম গণমাধ্যমকে রিফাত সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিফাত সন্তানসম্ভবা অবস্থায় করোনা আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় শুক্রবার সকালে তার সন্তানের জন্ম হয়। বিকেলে আমরা তার মৃত্যুর সংবাদ পেয়েছি। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।
মাজহারুল মাসুম আরও জানান, করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে রিফাতের শাশুড়িও চিকিৎসাধীন। এছাড়া রিফাতের স্বামী নাজমুল ইসলামও করোনায় আক্রান্ত। তিনি কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন। সদ্যজাত সন্তানের অবস্থাও ভালো নয়। এ কারণে সকালেই ওই নবজাতককে এভারকেয়ার হাসপাতালে নিয়ে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, রিফাতের যমজ দুটি সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। রিফাতের এমন মৃত্যুতে শুধু পরিবার নয়, তার সহকর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে করোনায় সংবাদকর্মীর মৃত্যু।

আপডেট সময় : ০৪:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১