সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

চট্টগ্রামে স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, শিক্ষক গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রামের হাটহাজারীতে স্কুলছাত্রীর অশ্লীল ছবিসহ ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে আয়াতুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করা হয়ে।
মিডিয়া অফিসার এএসপি আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, ২০১৮ সালে চট্টগ্রাম শহরের নিউরন ইংলিশ স্কুলের সাবেক শিক্ষক আয়াতুল ইসলাম (৩৫) ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাথরুমের কিছু অশ্লীল ভিডিও ধারণ করে। ভিডিওটি তার বন্ধুদের পাঠিয়ে দেয়া এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিন বছর ধরে মেয়েটিকে ব্ল্যাকমেইল করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে।

এএসপি জানান, র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যৌন নীপিড়নকারী শিক্ষক আয়াতুল ইসলামকে গ্রেফতার করে। ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদে সে নাবালিকা মেয়েটিকে ব্ল্যাকমেইল করে যৌন হয়রানি ও নিপীড়ন করার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, ওই শিক্ষকের মোবাইল ফোন থেকে মেয়েটির শতাধিক অশ্লীল ছবি উদ্ধার করা হয়েছে। তাছাড়া অভিযুক্ত শিক্ষকের ফেসবুকে ও ম্যাসেঞ্জারে শিশু ছাত্রীটির কুরুচিপূর্ণ অনেক অশ্লীল ছবি দেখা যায়। তার মোবাইল ফোনটি জব্দ করা হয়। ওই শিক্ষকের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এএসপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, শিক্ষক গ্রেফতার।

আপডেট সময় : ০৩:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১