সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেবে পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়ার জরুরি পরিসেবা চালু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএমপি পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

তিনি বলেন, নগরীতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার বেড়ে চলছে। এসময় একজন করেনা রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের। হঠাৎ করে এ অক্সিজেন পাওয়া যায় না। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেয়ার আগে পর্যন্ত অক্সিজেনের প্রাথমিক সুবিধা দিতে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, পুলিশের নিজস্ব অর্থায়নে ২৪ ঘণ্টা এ সেবা চালু থাকবে। রোগীর জন্য যেকোনো ব্যক্তি মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে অথবা সরাসরি পুলিশ লাইন্সে এসে অক্সিজেনের জন্য আবেদন করতে পারবেন। এরপর তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের মাধ্যমে রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হবে।

তিনি আরো বলেন, এজন্য তিনটি দল প্রস্তুত করা হয়েছে। প্রত্যেক দলে পাঁচজন করে পুলিশ সদস্য রয়েছেন। তাদের এ কাজে প্রশিক্ষণ দেয়া হয়েছে। শুরুতে ২২টি সিলিন্ডার দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। প্রয়োজনে সিলিন্ডরের সংখ্যা বাড়ানো হবে।

এসময় পুলিশ লাইন্সে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর-দফতর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মো. এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর-দফতর) মো. নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. মনজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদরদফতর, উত্তর অ্যান্ড পিএমটি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মো. আকরামুল হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেবে পুলিশ।

আপডেট সময় : ১০:১৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১