সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গায় হেরোইনসহ এক আসামি গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১৮ পুরিয়া হেরোইনসহ মোঃ কালাম তরফদার (২৬) নামের এক আসামি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১৩ই এপ্রিল) রাত সাড়ে ৯টার সময় তাকে আটক করে দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত আসামি দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মাঝপাড়ার মোঃ সামাদুল তরফদারের ছেলে। এছাড়া গত ১১ই এপ্রিল আরিফুল ইসলাম পলাশ নামের অপর এক আসামি ১৩ পুরিয়া হেরোইনসহ একই ক্যাম্পের পুলিশ সদস্যদের হাতে গ্রেফতার হয়।

পুলিশ জানায়, দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুর রহমান জুয়েল সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুতুবপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই গ্রামের আলাল হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১৮ পুরিয়া হেরোইনসহ কালাম তরফদার নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ক্রমিক নং-৮ অনুসারে মামলা দায়েরপূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি মোঃ আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় হেরোইনসহ এক আসামি গ্রেফতার।

আপডেট সময় : ০২:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১