সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

ফেসবুকে ‘উসকানিমূলক’ স্ট্যাটাস: মসজিদের খতিব গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ফেসবুক স্ট্যাটাসে উসকানিমূলক বক্তব্য এবং দাঙ্গা-হাঙ্গামায় উসকানি দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে হেফাজতে ইসলামের অনুসারী ও স্থানীয় মতুর্জাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে মতুর্জাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই খতিবকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মতুর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনী হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষাবলম্বন করে ফেসবুকে রাষ্ট্রবিরোধী এবং দাঙ্গা-হাঙ্গামা হতে পারে এ ধরনের উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিল।
পুলিশে জানিয়েছে, হেফাজতের ডাকা ২৮ মার্চ হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় ব্যাপক সহিংসতা ঘটানোর সঙ্গে মাওলানা আমিনীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার রাত ১০টার দিকে ওসির নেতৃত্বে একদল পুলিশ উপজেলার থানা এলাকা থেকে তাকে আটক করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে ‘উসকানিমূলক’ স্ট্যাটাস: মসজিদের খতিব গ্রেফতার।

আপডেট সময় : ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১