সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

ওবায়দুল কাদেরের বাড়িতে ঢুকে পুলিশের ওপর হামলা, যুবক আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাড়িতে পুলিশের ওপর হামলার ঘটনায় ওবায়দুল হক হৃদয়কে (২৩) গ্রেফতার করা হয়েছে। হামলায় সেতুমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার কাজে নিয়োজিত দুই পুলিশ সদস্য কনস্টেবল নেজাম উদ্দিন ও শোভন বড়ুয়া আহত হয়।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বড় রাজাপুর গ্রামে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত যুবক ও পুলিশ সদস্যদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ওবায়দুল হক হৃদয় ফেনী জেলার সোনাগাজী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মৃত এমদাদুল হক মানিকের ছেলে। পুলিশ এ ঘটনায় বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-৮) করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গ্রেফতার ওবায়দুল হক হৃদয় সিএনজিচালিত অটোরিকশায় (ফেনী-থ-১১-০১৪৬) সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে যায়। এ সময় হৃদয় জোরপূর্বক সেতুমন্ত্রীর বাসভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক দায়িত্বরত প্রহরী নিজাম উদ্দিনের বুকে লাথি মেরে ভবনে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত অপর পুলিশ শোভন বড়ুয়া বাধা দেন। এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অভিযুক্ত যুবক ওবায়দুল হক হৃদয় ও তাকে বহনকারী অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, এ ঘটনায় অভিযুক্ত হৃদয়কে শনিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওবায়দুল কাদেরের বাড়িতে ঢুকে পুলিশের ওপর হামলা, যুবক আটক।

আপডেট সময় : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১