সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

প্রধানমন্ত্রীর ‘বিশেষ সহকারী’ দাবি করা প্রতারক মুদি দোকানি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চারিদিকে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ। শহর থেকে গ্রামগঞ্জে বিস্তৃত প্রতারকদের নেটওয়ার্ক। চাকরি দেয়া থেকে শুরু করে বিদেশে লোক পাঠানো সর্বত্র অবাধ বিচরণ প্রতারকদের। প্রতারণার শিকার অশিক্ষিত থেকে উচ্চশিক্ষিত। বাদ যাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পুলিশ বলছে, মানুষ ঠকানোকে পেশা হিসেবে বেছে নিয়েছে এক শ্রেণির মানুষ। ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছে শত শত মানুষ।

অপরাধের সিংহভাগ এখন প্রতারকদের দখলে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, লোভনীয় চাকরি, বিদেশে লোক পাঠানো, বিদেশি উপহার, বিয়ে-তালাক এমনকি করোনার নমুনা পরীক্ষার নামে চলছে প্রতারণা।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী দাবি করা আইয়ুব আলী নামে এক ব্যক্তি পেশায় মুদি দোকানি। মাধ্যমিকের গণ্ডি পাড়ি দিতে না পারলেও রপ্ত করেছেন প্রতারণার বহুমাত্রিক কৌশল। মোটা অংকের বেতন দিয়ে রেখেছেন একজন ব্যক্তিগত সহকারীও। কথায় কথায় পুলিশকে ধমক দেওয়া এ কথিত বিশেষ সহকারী এখন গোয়েন্দা জালে ধরা।

নিয়োগ, বদলি, ভর্তি বাণিজ্যসহ নানা ধরণের তদবিরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রটোকল অফিসারের ভুয়া সিল স্বাক্ষর ব্যবহার করতেন আইয়ুব আলী। নিজেকে পরিচয় দিতেন ওই প্রটোকল অফিসারের ছেলে হিসেবেও।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সাইবার সম্পর্কিত অন্তত ছয় ধরণের প্রতারণার তথ্য সংরক্ষণ করে। যার মধ্যে ফেসবুকে হয়রানি, বিকাশ প্রতারণা, অনলাইনে পণ্য কিনতে গিয়ে প্রতারণা, ডলার ক্রয়-বিক্রয়, নাইজেরিয়ান ফ্রড এবং অনলাইন ব্ল্যাকমেইলিং অন্যতম। গোয়েন্দা পুলিশের তথ্যও একই রকম।
সময়নিউজকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, দেশে বিভিন্ন শিক্ষিত-অশিক্ষিত মানুষরা প্রতারণাকে একটা শিল্পে রুপান্তর করেছেন। আমরা যারা সাধারণ মানুষ আছি তারাও অন্যায়ভাবে অযোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি বা বদলির জন্য এ সমস্ত দালালদের দারস্ত হই।
প্রতারণা রোধে আরো কঠোর আইন দরকার বলে মনে করেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক।
তৌহিদুল হক বলেন, এটি কোনোভাবে আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ না আপনি আদর্শিক জায়গাগুলোর চর্চাতে না আসেন, যথাযথভাবে আপনি আইনে ব্যবস্থা না করতে পারেন।
এসব ফাঁদ থেকে রক্ষা পেতে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর না করে সচেতন হওয়ার পরামর্শও দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর ‘বিশেষ সহকারী’ দাবি করা প্রতারক মুদি দোকানি।

আপডেট সময় : ১০:০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১