সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

জগন্নাথপুরে আড়াই কোটি টাকা মূল্যের অত্যাধুনিক ধান কাটার মেশিন বিতরণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে কম সময়ে বেশি ফসল কর্তন ও মাড়াই করতে সরকার ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের মধ্যে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ধান কাটার অত্যাধুনিক মেশিন প্রদান করেছে। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৪ জন কৃষকের মধ্যে ১৪ টি অত্যাধুনিক ধান কাটার মেশিন বিতরণ করা হয়। আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মধ্যে মেশিনের চাবি হস্তান্তর করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা কৃষি প্রকৌশলী তাপস কুমার তালুকদার ও আবেদীন (কবুতা) ডেপুটি ম্যানেজার মাহফুজ উল্লাহ প্রমূখ।
এর মধ্যে জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের কৃষক তছর আলী ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কবুতা, কালিটেকি গ্রামের সজল বৈদ্য ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কবুতা, কামড়াখাই গ্রামের মেহেরুল বাসার ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কবুতা, কবিরপুর গ্রামের মাহমদ আলী ২৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের কবুতা, জগদিশপুর গ্রামের মাসুক মিয়া ২৯ লাখ টাকা মূল্যের ইয়ারমার, সোনাতলা গ্রামের সিরাজ মিয়া ৩১ লাখ টাকা মূল্যের ইয়ারমার, ভূরাখালি গ্রামের দুলু মিয়া ২২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের আলীম, চিলাউড়া গ্রামের রফিক মিয়া ১০ লাখ টাকা মূল্যের সাইফিং, বনগাঁও গ্রামের বাবুল মিয়া ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের রিপার, সিরাজুল আলম ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের রিপার, গোয়ালকুড়ি গ্রামের শেখ আবলাছ মিয়া ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের রিপার ও বাউরকাপন গ্রামের কৃষক ছুরত মিয়ার মধ্যে ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের রিপার মেশিন বিতরণ করা হয়। এছাড়া আগামীকাল বুধবার কান্দারগাঁও গ্রামের কৃষক জয়নাল আবেদীন ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের এফএম ওয়ার্ল্ড ও খাগাউড়া গ্রামের আরেক আবদুল তাহিদের মধ্যে ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের এফএম ওয়ার্ল্ড মেশিন বিতরণ করা হবে। হাওরাঞ্চলের কৃষকদের সহায়তায় প্রতিটি মেশিনের মোট মূল্যের ৭০ ভাগ ভর্তুকি দিয়েছে সরকার। বাকি ৩০ ভাগ টাকা দিয়েছেন সুবিধাভোগী কৃষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জগন্নাথপুরে আড়াই কোটি টাকা মূল্যের অত্যাধুনিক ধান কাটার মেশিন বিতরণ।

আপডেট সময় : ০৫:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১