সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ লক্ষ্মীছড়ি ইউএনও’র অভিযানে ১২জনকে জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় অভিযান চালিয়ে জরিমানা আদায়ের পাশাপাশি করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। ৪এপ্রিল রোববার লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীর এর নেতৃত্বে লক্ষ্মীছড়ি বাজার ও পার্শ্ববর্তি এলাকায় পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেন।
করোনা পরস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিধি মানতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই পুলিশের এ কর্মসূচি পালন করছে। এছাড়াও মাইকিং করে এবং দোকান পাটে গিয়ে করোনা মহামারি থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীর এসময় বলেন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। ঘর থেকে বের হলেই অবশ্যই মাস্ক পরিধান করার পরামর্শ দেন তিনি। প্রায় ২৫০টি মাস্ক বিতরণ করা হয় বলে জানা গেছে।
এদিকে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন অভিযান পরিচালনা করে মাস্ক পরিধান না করায় ১২জনকে জরিমানা করেন। জরিমানার পরিমান ১২০০টাকা বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ লক্ষ্মীছড়ি ইউএনও’র অভিযানে ১২জনকে জরিমানা।

আপডেট সময় : ০১:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১