সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ঝালকাঠিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা পুলিশের প্রচারণা ও মাস্ক বিতরণ ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠিতে দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা পুলিশের উদ্যোগে লিফলেট, স্টিকার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টায় ঝালকাঠি বাসস্ট্যান্ট এলাকায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম সচেতনতামূলক এ কার্যক্রম শুরু করেন। পরে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এই সচেতনাতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় যেসব পথচারী মাস্ক পরেননি তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন পুলিশের এ প্রচারণা টিম। এছাড়াও মাস্কবিহীন পথচারীদেরকে পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়াসহ লিফলেট বিতরণ, মাইকিং ও বিভিন্ন স্থানে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।জেলা পুলিশের এ কার্যক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমানসহ পুলিশে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, করোনার শুরু থেকেই মানুষের পাশে ছিল পুলিশ। বর্তমানে দেশে দ্বিতীয় বারের মতো করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে এবারও জেলা পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। করোনা সংক্রমণ রোধে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা পুলিশের প্রচারণা ও মাস্ক বিতরণ ।

আপডেট সময় : ১১:১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১