সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

বানারীপাড়ায় তুচ্ছ ঘটনার জেরে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৬। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের পূর্ব সৈয়দকাঠি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্ব সৈয়দকাঠি গ্রামের হাশেম মৃধার বাড়ির কাছে বাবুল ডাকুয়ার দোকানের সামনে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে ওই এলাকার বন্দে আলী মৃধার ছেলে ইয়ার হোসেন ও নাজেম আলী মৃধার ছেলে আমির হোসেন স্থানীয় বাবুল ডাকুয়ার চায়ের দোকানে বসে আসন্ন ইউপি নির্বাচনসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করছিলেন। এক পর্যায়ে দু’জনের মধ্যে মতানৈক্য থেকে কথা কাটাকাটির জেরে হাতাহাতি হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন রড,দেশীয় ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে বন্দে আলী মৃধা (৮০), তার তিন পুত্র নজরুল মৃধা (৪৫), কবির মৃধা (৪০) ও ইয়ার হোসেন মৃধা (৩৫)কে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে নজরুল মৃধাকে ভর্তি করে ও অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন। অন্যদিকে আরেক গ্রুপের নাজেম আলী মৃধা (৮০) ও তার পুত্র আমির হোসেন মৃধা (২৫) কে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত নজরুল মৃধা দাবী করেন তাদের ওপর পূর্ব পরিকল্পিতভাবে অর্তকিত হামলা চালানো হয়েছে। নিজেদের রক্ষা করতে নাজেম আলী মৃধা ও তার ছেলে আমির হোসেন নিজেরা ব্লেড দিয়ে মাথা ও হাত কেটে হাসপাতালে ভর্তি হয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। এদিকে সংঘর্ষের ঘটনায় দু’পক্ষ থেকেই ৩০ মার্চ রাতে বানারীপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ###
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় তুচ্ছ ঘটনার জেরে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৬। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১