সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

পটুয়াখালী। বিধ্বস্ত হয়েছে দুই হাজার ৮১০টি ঘরবাড়ি, নিহত একজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে লণ্ড-ভণ্ড হয়ে গেছে উপকূলীয় জেলা পটুয়াখালী। বিধ্বস্ত হয়েছে দুই হাজার ৮১০টি ঘরবাড়ি, নিহত একজন ও আহত হয়েছেন দু’জন। এছাড়া কলাপাড়া উপজেলায় নিখোঁজ রয়েছেন মাছধরা ট্রলারসহ ১২ জেলে।

রোববার (১১ নভেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মতিউল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে ২৮ হাজার ৫০৮ হেক্টর ফসল, দুই হাজার ৮১০টি ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশু নিখোঁজ ও ক্ষতি ২০টি, এক হাজার ৪২৮টি হাঁস-মুরগি, দুই লাখ এক হাজার ৩০০টি গাছপালার ক্ষয়-ক্ষতির পরিমাণ উল্লেখ রয়েছে।

এতে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং দুমকি উপজেলায় আহত হয়েছেন দু’জন। কলাপাড়া পূর্ব ধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে রিজিয়া বেগম (৬৫) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার (৯ নভেম্বর) দিনগত রাতে ২টার দিকে উপকূলীয় জেলা পটুয়াখালীতে আঘাত হানে। মুষলধারে বৃষ্টি চলে রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত। রোববার সকাল থেকে জেলার সব উপজেলার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ছিল। সোমবার আকাশ মেঘলা অবস্থায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালী। বিধ্বস্ত হয়েছে দুই হাজার ৮১০টি ঘরবাড়ি, নিহত একজন

আপডেট সময় : ০৫:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯