স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ উত্তরন উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১২:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১ ১৩২ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি ঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ উত্তরণ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে । আজ সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোঃ মাহমুল হাসিব’ র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সায়েদুজ্জামান, বাবুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসাঃ আসমা বেগম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ নাসরিন জোবায়দা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর কবিরসহ বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথবৃন্দরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২৫টির অধিক স্টল অংশগ্রহন করেন।
















