সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

মৌলভীবাজারের জুড়ীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশের অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। জুড়ী থানা পুলিশ সুত্রে জানা গেছে , শুক্রবার রাতে বটুলি সীমান্তে ভারতীয় অংশে কয়েকজন বাংলাদেশি প্রবেশ করলে বিএসএফ তদের উপর গুলি চালায়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও আব্দুল মুনিম বাপ্পী (২৫) নামের একজন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে বটুলী এলাকার বাসিন্দা। তার মরদেহ এখনো হস্তান্তর করা হয়নি। ফুলতলা ইউনিয়নের মেম্বার মইনুদ্দিন জানান, শনিবার ভোরে বটুলি গ্রামের আব্দুল গফুরের ছেলে গরু ব্যবসায়ী আব্দুল মুনিম বাপ্পীর মরদেহ পাওয়া যায়। বিজিবি স্থানীয় ক্যাম্পের অধিনায়ক সিদ্দিকি জানান, আমরা খবর শুনেছি এবং বিএসএফের সাথে যোগাযোগ করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌলভীবাজারের জুড়ীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১