সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বরিশালে আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত লাশ: প্রেমিকাসহ আটক ৫। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল নগরীর নথুল্লাবাদের একটি আবাসিক হোটেলে আল আমিন (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঘটনাস্থল সংশ্লিষ্ট মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ যুবকের লাশটি উদ্ধার করে। সেই ঘটনাস্থল আবাসিক হোটেল শরিফ থেকে যুবকের প্রেমিকাসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

পুলিশ জানিয়েছে, যুবক আল আমিন উজিরপুর উপজেলার মাহার গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। আজ সকাল ১০টার দিকে সে এক মেয়েকে সাথে নিয়ে হোটেলটির চতুর্থ তলার ২০৮ নম্বর রুমে ওঠে। কিছুক্ষণ পরে আল আমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে- এমন খবরের ভিত্তিতে মানিক, পারভেজ, সুজন, রাব্বি সেখানে হাজির হয়।

এদিকে এই বিয়োগান্তের খবর পেয়ে ঘটনাস্থলে বিমানবন্দর থানা পুলিশও হাজির হয়। এবং যুবকেল লাশটি উদ্ধার করে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার সাংবাদিকদের জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এর পূর্বে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। কিন্তু যুবকের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

হোটেলের একটি সূত্র জানায়, যুবক হোটেল রুমের মধ্যে থাকলেও তার সাথে আসা প্রেমিকা বাইরে অবস্থান করছিলেন। সেক্ষেত্রে ধারণা মেলে, যুবক আল আমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তবে ওসি বলছেন, প্রাণবিয়োগের এই ঘটনাটি হত্যা না কী আত্মহত্যা তা প্রাথমিকভাবে নিশ্চিত বলা সম্ভব হচ্ছে। বিস্তার তদন্তের সার্থে প্রেমিকসহ ৫ জনকে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। পরবর্তীতে থানায় এনেও জিজ্ঞাসাবাদ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত লাশ: প্রেমিকাসহ আটক ৫। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১