সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ভেসে উঠল সেই শিশু শিক্ষার্থীর লাশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের কালিরবাজারে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়ার দু’দিন পরে ভেসে উঠল পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমি (১২)’র নিথর দেহ। সন্ধ্যা নদীর যে স্থানে গোসল করতে নেমে সুমি ডুবে গিয়েছিল তার অদূরে ১৯ মার্চ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ ভেসে ওঠে। সেখান থেকে লাশটি উদ্ধার করার পরে নদীর তীরে স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শুক্রবার বাদ জুমা নানা বাড়ি বানারীপাড়ার কালিরবাজারে প্রথম ও উজিরপুর উপজেলার হরিদ্রাপুর গ্রামে বাদ আসর দ্বিতীয় জানাজা পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। প্রসঙ্গত ১৭ মার্চ বুধবার দুপর ১টার দিকে সুমিসহ দুই শিশু নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় ঢেউয়ের তোড়ে পড়ে। এসময় শিশু নয়ন মন্ডলকে (৮) স্থানীয়রা জীবিত উদ্ধার করতে পারলেও সুমি পানিতে ডুবে যায়। বানারীপাড়া ওই শিশুর ডুবে যাওয়ার খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় পুলিশ টিমকে ঘটনাস্থলে পাঠান, তবে নদীতে জোয়ার থাকা এবং ভাঙন কবলিত ওই স্থানে পানির গভীরতা ও বেশী স্রোত থাকায় বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী টিম ওই দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও শিশুটিকে খুঁজে পায়নি। সুমির বাবার নাম সুমন তালুকদার। পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের হরিদ্রাপুর গ্রামে তাদের বাড়ি হলেও তারা সপরিবারে ঢাকায় বসবাস করে। সুমি নানাবাড়ি বেড়াতে এসে বাড়ি সংলগ্ন কালিবাজার সন্ধ্যা নদীতে গোসল করতে নামলে এই দূর্ঘটনা ঘটে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ভেসে উঠল সেই শিশু শিক্ষার্থীর লাশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১