সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় তোমাদের অবদান অনিস্বীকার্য। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের বিন¤্র শ্রদ্ধায় স্মরণ

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১। সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিল পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে স্বীকৃতি স্মারক প্রদান এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এ দিবসটি পালন করা হয়। আজ সোমবার সকালে পুলিশ লাইন্স চত্বরে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জনাব মোঃ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা দিবসের সূচনা করেন। পরে একে একে সদর সার্কেল, দামুড়হুদা সার্কেল, সিআইডি, ডিএসবিসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ গভীর শ্রদ্ধায় স্মৃতিস্তম্ভে¢ পুস্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি সম্মান জানান

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক স্বাগত বক্তব্য প্রদান করেন। ২০২০ সাল এবং তার পূর্বে চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা ও পুলিশ সদস্য যারা জেলার বাহিরে বিভিন্ন ইউনিটে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের ০৭ টি পরিবারবর্গের ২৬ জন সদস্যকে স্বীকৃতি স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় মঞ্চ থেকে দর্শক সারিতে এসে নিহত পুলিশ সদস্যদের প্রত্যেকের পরিবারবর্গের হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ এবং শাড়ী, থ্রিপিচ, শার্ট-প্যান্ট,বাচ্চাদের পোশাক,স্কুল ব্যাগ তুলে দেন। নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ পুলিশ সুপারকে তাদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

তৃতীয় পর্যায়ে শহিদ পুলিশ পরিবারের সদস্যবৃন্দ অনুভুতি ও স্মৃতিচারন মুলক বক্তব্য প্রদান করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। ২০২০ সাল ও তার পূর্বে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও জনগণের জানমাল রক্ষাকালে চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা ও পুলিশ সদস্য যারা জেলার বাহিরে বিভিন্ন ইউনিটে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরনে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জাহাঙ্গীর আলম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জনাব মোঃ আবু রাসেলসহ বিভিন্ন ইউনিটের প্রধানগণ,সদর কেন্দ্রিক পুলিশ পরিদর্শক ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে প্রতি বছর ১ মার্চ নিহত পুলিশ সদস্যদের স্মরনে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় তোমাদের অবদান অনিস্বীকার্য। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১