সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত, মহাসড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বিঘ্নিত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ ২০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আলী, বাবুগঞ্জ ঃ বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোবারেক হোসেন (৭০) নামে সাবেক এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বরিশাল-ঢাকা মহা সড়কের বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ মোবারেক হোসেন উপজেলার মাধবপাশা ইউনিয়নে মধ্য পাংশা এলাকার বাসিন্দা ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ মোবারেক হোসেন রহমতপুর বাজার থেকে মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামের উদ্দেশ্যে নিজের ব্যবহৃত মোটর সাইকেল (নং বরিশাল-হ-১২-৫৮৮৩) মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ অতিক্রম কালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী পুলিশ কর্মকর্তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে প্রায় ৫’শ গজ দূরত্বে ছিটকে যায় । এতে ঘটনাস্থালেই তিনি নিহত হন। এতে ওই সড়কে প্রায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। এতে যাত্রিদের চরম দূর্ভোগে পরতে হয়।

দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন।

এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান , নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এদিকে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত, মহাসড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বিঘ্নিত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১